1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

জাজের সিনেমায় পিয়া জান্নাতুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা মানেই নতুন চমক। ষাটের দশকের জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের চরিত্র অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছে এ প্রযোজনা প্রতিষ্ঠান। চলচ্চিত্রটি পরিচালনা করবেন আসিফ আকবর।

কাজী আনোয়ার হোসেনের স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রের নাম ‘এমআর-৯ মাসুদ রানা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন পিয়া জান্নাতুল। জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

এতে জানানো হয়েছে—এই করোনাকালে সবাই একত্রিত হয়ে প্রেস কনফারেন্স করে শিল্পীদের সঙ্গে পরিচয় করানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি- জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে প্রতি সপ্তাহে একজন করে হলিউড ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘এমআর-৯ মাসুদ রানা’ চলচ্চিত্রের শিল্পীদের নাম ঘোষণা করা হবে। আজকের শিল্পী পিয়া জান্নাতুল।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় নাম লেখালেন পিয়া জান্নাতুল। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এর পরে ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘দ্য স্টোরি অব সামারা’সহ কয়েকটি সিনেমায় কাজ করেন। এছাড়া নিয়মিত মডেলিং, উপস্থাপনা, নাটকে কাজ করছেন এই অভিনেত্রী।

যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘এমআর-৯ মাসুদ রানা’। বাংলাদেশের জাজের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে রয়েছে সিলভারলাইন প্রোডাকশন্স। এতে হলিউড ও ঢালিউডের অভিনয়শিল্পীরা একত্রে কাজ করবেন। বাংলাদেশ, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় এর দৃশ্যধারণের কাজ হবে বলে এর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com