1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

‘কান্না থামাতে পারছি না’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মারা গেলেন ভারতীয় মডেল ও ফ্যাশন ডিজাইনার সিমার দুগাল। গতকাল (১২ আগস্ট) সকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ফিল্মিবিট এ খবর প্রকাশ করেছে।

ভারতের মডেংলিং দুনিয়ায় পরিচিত মুখ ছিলেন সিমার। বিয়ের পরেও তিনি র‌্যাম্পে হেঁটেছেন। তার মৃত্যুত শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনে। বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা, শিল্পা শেঠি, শ্বেতা বচ্চনসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

মালাইকা আরোরা তার ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন—চোখের জলে ভেসে যাচ্ছে, কান্না থামাতে পারছি না। আমার বন্ধু, আমার অ্যাঞ্জেল, আমার শক্তি, মমতাময়ী সিমরান। তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও বন্ধু।

শ্বেতা বচ্চন লিখেছেন—এই খবর শুনে খুব দুঃখ পেলাম। শান্তিতে ঘুমাও সিমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com