1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

করণের সঙ্গে চুম্বন দৃশ্য করা সহজ: বিপাশা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাজ’-এর মাধ্যমে চার বছর পর পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। প্রেম, প্রতারণা, ভালোবাসা ও থ্রিলারধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। এটি পরিচালনা করেছেন ভূষণ প্যাটেল।

আজ (১৪ আগস্ট) এমএক্স প্লেয়ারে মুক্তি পাবে এ সিরিজের প্রথম এপিসোড। করোনা পরিস্থিতি বিবেচনা করেই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। আর এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে বিপাশার।

মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপাশা বসু বলেন—আমি নেহা চরিত্রে অভিনয় করেছি, যে স্কটল্যান্ডের একজন ডিটেকটিভ। চরিত্রটির জন্য আমি আমার চুল ছোট করে ফেলেছি। শুটিংয়ের আগে ওয়ার্কশপে যা শিখেছিলাম, তার সবই এই চরিত্র রূপায়নের ক্ষেত্রে প্রয়োগ করেছি।

এতে বিপাশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তার স্বামী করণ সিং গ্রোভার। বিয়ের পর প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন তারা। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বিপাশা বলেন—কাজ করার সময় আমার স্পেস দরকার হয়, আর করণ এটি বোঝে। স্বামী-স্ত্রী যদি সহকর্মী হয় তবে তারা পরস্পরকে বুঝতে পারে। আর চুম্বন দৃ্শ্য করা আরো সহজ হয়।

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বিপাশা। এর আগে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না তার। বিপাশা বলেন—রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে ভালোবাসি। কারণ এসময় ক্যামেরায় আপনি প্রতারণা করতে পারবেন। কিন্তু অন্তরঙ্গ দৃশ্য ভয়ংকর।

এ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন—সোনালি রাউত, নাতাশা সুরি, নিতিন আরোরা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com