1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শার্শায় কুড়িয়ে পাওয়া নবজাতক গেল নিঃসন্তান দম্পতির ঘরে

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

যশোর : যশোরের শার্শার বাগআঁচড়ায় রাস্তার পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করার পর বিকেলে তাকে এক নিঃসন্তান দম্পত্তির জিম্মায় দেওয়া হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের মেম্বর আবু তালেব বলেন, বৃহস্পতিবার সকালে বাগঁআচড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে আব্দুর রাজ্জাকের মিলের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাকে কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখেছে তা এখনও জানা যায়নি।এ ঘটনা বাগঁআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ( তদন্ত) উত্তম কুমার বিশ্বাসকে জানানো হয়েছে।

চেয়ারম্যান  বকুল বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শিশুটিকে আপাতত সহিদুলের হেফাজতে রাখা হয়েছে। বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম ও সমাজ সেবা অফিসার আব্দুল ওহাবের উপস্থিতিতে নবজাতকটিকে আলী কদর ও রুবিনা খাতুন নামে এক নিঃসন্তান দম্পতির জিম্মায় দেওয়া হয়েছে।

– রফিকুল ইসইসলাম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com