1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

‘মুন্নি বদনামে’ আবারো কোমর দোলালেন মালাইকা-সনু সোদ

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত দর্শকপ্রিয় সিনেমা ‘দাবাং’। অভিনব কাশ্যপ পরিচালিত এ সিনেমায় ‘মুন্নি বদনাম হুয়া’ শিরোনামে একটি আইটেম গান ব্যবহার করা হয়।

গানটিতে পারফর্ম করেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ও সোনু সুদ। এক দশক আগে মুক্তিপ্রাপ্ত এ গান দারুণ জনপ্রিয়তা লাভ করে। এখনো এ গানের আবেদন ফুরায়নি।

আবারো গানটিতে জুটি বেঁধে পারফর্ম করলেন মালাইকা আরোরা ও সনু সোদ। টিভি রিয়েলিটি শো ইন্ডিয়ানস ড্যান্সারে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এতে পারফর্ম করেন তারা। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে সোনু সুদ বলেন—সিনেমাতেই গানটি শুধু স্মরণীয় নয়, বরং আমেরিকা, কানাডাসহ বেশ কিছু দেশে স্টেজ প্রোগ্রাম করতে গিয়েও এ গানে আমি নেচেছি।

স্মৃতি হাতরে মালাইকা আরোরা বলেন—আমরা একবার ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে ছিলাম, তখন এ গানের সঙ্গে পারফর্ম করেছিলাম।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়েলিটি শো ইন্ডিয়ানস ড্যান্সার বিশেষভাবে সাজানো হয়েছে। এ পর্বে আরো সেরা সেরা নৃত্যশিল্পীরাও পারফর্ম করবেন। সপ্তাহের শনি ও রোববার রাত ৮টায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com