1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্য্য পরিবেশের মধ্য দিয়ে ১৫ আগস্ট শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। সকাল ৯.৩০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, ছালাউদ্দিন ছালেম, জেলা পরিষদ সদস্য আবু জাফর প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বৃক্ষরোপণ, উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ৭ লক্ষ ৩৫ হাজার টাকা যুব ঋণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পরে সুবিধাজনক সময়ে উপজেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যবৃন্দের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com