1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুয়াকাটায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন নানা আয়োজনে জাতীয় শোকদিবস পালন করেছে। তন্মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে কুয়াকাটা প্রেসক্লাব। এ উপলক্ষে ১৫ আগস্ট জাতীয় ও শোক পতাকা উত্তোলন শেষে প্রেসক্লাব অডিটরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আ: বারেক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মহিপুর থানা শাখার সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার। কুয়াকাটা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ।
এছাড়া কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, মহিপুর থানা পুলিশ, মহিপুর থানা যুবলীগ, মহিপুর থানা শাখা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কুয়াকাটা খানাবাদ কলেজ, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ, ধুলাসার আলহাজ্ব জালালউদ্দিন কলেজ, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ও কুয়াকাটা লতাচাপলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়  পৃথকভাবে ১৫ আগস্টে জাতীয় শোকদিবসের বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি পালন করেছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com