1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

শেরপুর : শেরপুরের হাজারো মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নানা উদ্যোগ।
শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ মুখে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুবসহ প্রশাসনের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে, করোনা সংকটকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ দিন জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।
এছাড়া জেলার উপজেলা নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীর ইউএনও, বিভিন্ন বিদ্যালয়, কলেজ, পৌরসভা, আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, ব্যবসায়ী সংগঠন, জেলা পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা আলাদা আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনী নিয়ে আলোকপাত করে দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়। প্রতিটি সভায় এই শোককে শক্তিতে রূপান্তর করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com