1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

যশোরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০
যশোর : যশোরের শার্শা উপজেলার সদর ইউনিয়ন নাভারণে’ শনিবার বিকালে  নাভারণ ডিগ্রী কলেজ’ হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫’তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগেরে উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক  জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল,  সালেহ আহমেদ মিন্টু, সদর ইউনিয়ানের  চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন, সাংবাদিক সেলিম রেজা, যুবলীগ নেতা মোকলেছুর রহমান কাকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহারিয়ার আলম বাদল, উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা আল-আমীন, প্রভাষক আবু বকর সিদ্দিক বনি, শার্শা ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং শার্শা ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন গ্রাম থেকে আগত ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com