1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নকলায় জাতীয় শোক দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল খায়ের মো: আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার রবিউল করিম মানিক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা শাখার সভাপতি মজিবর রহমান, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৮টায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ। পরে সকাল ৯টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উন্মোচন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, নকলা থানা ও নকলা পৌরসভা।
এসময় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা/কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com