1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মহিপুরে ট্রলারের পাখায় পেচানো নিখোঁজ জেলের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরের রাবনাবাদ নদীর মোহনা সংলগ্ন আশাখালী পয়েন্টে ট্রলারের পাখায় দড়ি পেঁচিয়ে নদীতে ডুবে নিখোঁজ জেলে শাওন শেখের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর শুক্রবার তার লাশ ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুুুুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত শাওন ফরিদপুরের জেলার সালথা উপজেলার মীরকান্দি গ্রামের ৯নং ওয়ার্ডের জাফর শেখের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ধুলাসার ইউনিয়নের জাকির বিশ্বাসের ট্রলারে জেলে কিশোর শাওন রাবনাবাদ মোহনার আশাখালী পয়েন্টের দক্ষিণ পাড়ে হঠাৎ বাতাসে তাদের ট্রলারটির নোঙর ছুটে গেলে শাওন ট্রলার থেকে নদীতে নেমে দড়ি টেনে নিজেদের ট্রলারটিকে পাসে থাকা ট্রলারের সাথে বাধঁতে চেয়েছিল। এ সময় ইলিশ বোঝাই অপর একটি ট্রলার ওই স্থান থেকে দ্রুত চালিয়ে যাচ্ছিল। এ ট্রলারটির পাখার সাথে জাকির বিশ্বাসের ট্রলারের দড়ি আটকে যায়। ওই দড়ি শাওনের মাজায় বাধা ছিল। শাওন ওই দড়ির সাথে পেঁচিয়ে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের ২৪ ঘন্টা পর শুক্রবার তার লাশ ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুুুুলিশে খবর দেয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত জেলে শাওনের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com