1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শ্রীবরদীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বাস চাপায় নিহত হয়েছে ইদ্রিস মিয়া (২৯) নামে এক মোটরসাইকেল চালক। শনিবার (১৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার কুড়িকাহনীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত বারোটার দিকে উপজেলার মাদারপুর গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে ইদ্রিস মিয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুড়িকাহনীয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি নাইট কোচ তাকে চাপা দেয়। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমীন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com