1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

কনের সাজে অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা।

গত ১৩ আগস্ট কনে সাজতে রাজধানীর ধানমন্ডি এলাকার ড্রিমস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারে হাজির হয়েছিলেন অপু। সেখানে কনে সাজেন এই নায়িকা। কিন্তু হুট করে কেন কনে সাজলেন অপু বিশ্বাস?

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘ড্রিমস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারের ফটোশুট করতে কনে সাজতে হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ ছয় মাস পর কাজে ফিরলাম। করোনার কারণে দীর্ঘদিন কাজ করা হয়নি। দীর্ঘদিন পর কাজে এসে ভালোই লেগেছে। সানজিদা ইসলামের এই পার্লারটি বেশ পরিপাটি। এখানকার বিউটিশিয়ানরাও বেশ দক্ষ। সব মিলিয়ে ভালো লেগেছে।’

এই ফটোশুটের মাধ্যমে কাজে ফিরলেন ফ্যাশন ডিজাইনার গৌতম সাহা। তিনিও দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটটি করেন মো. ফাহিম ইসলাম দ্বীপ।

অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। সিনেমা হল খুললেই এটি মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। এছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com