1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

দক্ষিণের নায়িকা রেশমিকার কাণ্ড!

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : কন্নড় সিনেমা জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রেশমিকা মন্দানা। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী তিনি। তার প্রথম সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে, ‘কিরিক পার্টি’। এরপর থেকে পথ চলছেন রুপে-গুণে জৌলুস ছড়িয়ে।

অভিনয়ের ফাঁকে নিজেকে সময় দেন রেশমিকা। নিজের সৌন্দর্য্য বজায় রাখতে ব্যায়ামের পাশাপাশি মেনে চলেন কঠিন ডায়েট রুটিন। তবে সপ্তাহের ৭ দিনই মেনে চলেন না সেই রুটিন। মাঝের একদিন বিরতি রাখেন কিছুটা নিজের নিয়মের বাইরে গিয়ে চলার জন্য।

সেদিন নিজের সব থেকে পছন্দের চকলেট, আইসক্রিম, পেন কেক খান রেশমিকা। ছবিটির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘ডায়েট ফাঁকি দেওয়া দিনে আমার সঙ্গী চকলেট, আইসক্রিম, কেক। আপনার কোনটা?’

সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়েছে। তার ভক্তদেও অনেকেই প্রকাশ করতে থাকেন তাদেরও ডায়েট রুটিন। অনেকে আবার নায়িকার এমন খেয়ালিপনার খাবার নিয়ে প্রশ্নও করেন।

সম্প্রতি আল্লু অর্জুনের সঙ্গে ‘পুস্প’ ছবি দিয়ে বড় পর্দায় ফেরার কথা ছিল রেশমিকার। তবে করোনার কারণে পিছিয়ে গেছে ছবিটির মুক্তির তারিখ। সুকুমারান পরিচালিত ‘পুস্প’ মুক্তি পাওয়ার কথা রয়েছে তেলুগু, তামিল, মালায়ালাম, হিন্দি এবং কান্নাডা ভাষাসহ ৫টি ভাষায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com