1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

রাজ রিপাকে নিয়ে ইফতেখারের ‘মুক্তি’

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : পরিচালক ইফতেখার চৌধুরী পরিচালনার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিয়েছেন। ‘মুক্তি’ নামে এই চলচ্চিত্রে নতুন মুখ দেখা যাবে। ১৬ আগস্ট রাজধানীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন নবাগত নায়িকা রাজ রিপাকে।

ইফতেখার চৌধুরীর ‘সিনেবাজ’ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হবে ‘মুক্তি’ চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন রাজ রিপা।

ইফতেখার চৌধুরী বলেন, ‘মুক্তি’ সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। আমি কয়েকজন অভিনেত্রীর গুণ যাচাই করেছি। তাদের মধ্য থেকে রাজ রিপাকে আমার ‘মুক্তি’ সিনেমার জন্য পরিপূর্ণ গুণী অভিনেত্রী মনে হয়েছে। যে কারণে রাজ রিপাকে ‘সিনেবাজ’ প্রতিষ্ঠানের নায়িকা হিসেবে গ্রহণ করেছি।

চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে এই পরিচালক বলেন, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক গল্প নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের গল্প। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের চলচ্চিত্র। যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com