1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ভোগাই নদীর নিষিদ্ধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসানুজ্জামান খোকন নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস এ জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার ভোগাই নদীর শহরতলী নিচপাড়া বঙ্গবন্ধু পার্ক সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল হাসানুজ্জামান খোকনসহ একাধিক বালু ব্যবসায়ী। এ নিয়ে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও কিছুদিন পর বহাল তবিয়তে বালু উত্তোলন চলছিল। ফলে সোমবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় হাসানুজ্জামান খোকনের মালিকানাধীন ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলমান থাকায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com