1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

শখের বিয়ের গুঞ্জন!

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০
Anika Kabir Shokh

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন উড়ছে, আবারো বিয়ে করেছেন ছোট পর্দার মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ। গত ১২ মে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বরের নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এ নিয়ে গত ১৭ মে বিভিন্ন গণমাধ‌্যম খবরও প্রকাশ করে।

ফেসবুকে শখ ও রহমান জনের ম্যারিটাল স্ট্যাটাস পরিবর্তনের পর পরই মূলত শুরু হয় তাদের বিয়ের গুঞ্জন। এতে শোবিজ অঙ্গনের অনেককে তাদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। যদিও পরবর্তীতে জনের ফেসবুক আইডি ডিসবল করা হয়।

এ ঘটনার প্রায় চার মাস পর তাদের বিয়ের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে শখ-জনের একটি ছবিকে কেন্দ্র করে। এতে দেখা যায়, এক যুবকের হাত ধরে বসে আছেন শখ। আর ছবির যুবকটি শখের বর বলে ধারণা করা হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে—গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি বাড়ি। ঈদুল আজহা শ্বশুরবাড়িতে উদযাপন করেছেন, এখনো সেখানেই রয়েছেন শখ। ঢাকায় উত্তরায় বাসা নিয়েছেন তারা।

শখের বিয়ে নিয়ে নানা গুঞ্জন বাতাসে উড়লেও এখনো এ বিষয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

২০১১ সালের নভেম্বরে টেলিকম কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে কাছাকাছি আসেন অভিনেতা নিলয় আলমগীর ও শখ। দীর্ঘ দিন প্রেম করে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেন শখ। কিন্তু দুই বছরের মাথায় ভেঙে যায় তাদের এ সংসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com