1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ভীত মনে বিয়ের খবর দিলেন অভিনেত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কং সো-রা। দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বরের নাম জানা যায়নি, তবে তিনি মিডিয়ার কেউ নন।

গতকাল (১৭ আগস্ট) তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রকোপের কারণে তারিখ পরিবর্তন করে আগামী ২৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস‌্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। কোরিয়াবু ডটকম এ খবর প্রকাশ করেছে।

অন‌্যদিকে একটি চিঠির মাধ‌্যমে বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে ভক্তদের জানিয়েছেন কং সো-রা। তবে নতুন জীবনে পা দেওয়ার খবরটি ভীত মনে জানিয়েছেন এই নায়িকা। চিঠির শুরুতে কং সো-রা লিখেছেন—আমি আপনাদের খবরটি জানাতে উদ্বিগ্ন হয়ে আছি। সেই সঙ্গে ভয়ও পাচ্ছি। কিন্তু ব‌্যক্তিগতভাবে চাচ্ছি, খবরটি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাই খুব সাহস নিয়ে প্রতিটি শব্দ লিখছি।

ভক্তদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে কং সো-রা লিখেন—যারা আমাকে অভিবাদন জানিয়েছেন ও কল‌্যাণ কামনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। গত ১১ বছর ধরে আপনারা ভালোবাসা ও সহযোগিতা করে আসছেন। এজন‌্য ক‌্যারিয়ারে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। সবসময় আমার পাশে থেকে মনোবল শক্ত রাখার জন‌্য আপনাদের ধন‌্যবাদ জানাচ্ছি।

বিয়ের খবর জানিয়ে এ অভিনেত্রী লিখেছেন—আমি কং সো-রা। আপনাদের বোন, বন্ধু। আগস্ট মাসের শেষের দিকে আমি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। হঠাৎ এমন খবরে হয়তো আপনারা আবাক চমকে গিয়েছেন! আমি ভালো একজন মানুষ পেয়েছি। যার সঙ্গে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাটাতে চাই। সুতরাং এই শুভ সংবাদটি চিঠির মাধ‌্যমে আপনাদের জানাচ্ছি। যদিও প্রত‌্যেকে কঠিন সময় পার করছি। আশা করছি, আপনারা সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন।

২০০৯ সালে থ্রিলার ঘরানার ‘ফোর্থ পিরিয়ড মিস্ট্রি’ সিনেমার মাধ‌্যমে অভিনয়ে নাম লেখান কং সো-রা। তবে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সানি’ চলচ্চিত্রের মাধ‌্যমে খ‌্যাতি লাভ করেন। কং সো-রা অভিনীত উল্লেখযোগ‌্য চলচ্চিত্র হলো—‘ব্রেভ’, ‘মাই পাপারতি’, ‘সিক্রেট জো’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com