1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

‘আশীর্বাদ’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : ‘করোনায় এখনো প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। মা বিষয়টি নিয়ে চিন্তিত। তাই এই মাসেই সিনেমার কাজ শুরু করতে দিতে চাচ্ছেন না। আমিও একটু ভাবছি, কারণ কাজ করে বাসায় ফিরে সন্তান ও মায়ের সঙ্গে দেখা করতে হবে। এদিকে ‘আশীর্বাদ’ সিনেমার কাজ শুরু হবে এই মাসেই। তাই এই সিনেমার কাজ ছেড়ে দিতে হচ্ছে– এসব কথা বলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ নামে সিনেমাটি প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস। গত ১৬ আগস্ট এই সিনেমায় চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। চুক্তিবদ্ধ হওয়ার দুদিন পরেই সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন অপু।

করোনার কারণে দীর্ঘ সময় ধরে ঘরবন্দি সময় পার করছিলেন অপু। আগামী মাস থেকে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আগামী মাস থেকে কাজ শুরু করবো। আশা করছি এই কয়েকদিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যাবে। আরো কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। সেগুলোর কাজ আগামী মাস থেকে শুরু করবো।

অপু বিশ্বাস এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com