1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ঝিনাইগাতিতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : মেয়ের জামাইবাড়ি যাওয়া সময় ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পথেই লাশ হলেন লাল সিঙ্গি বেগম (৫৫) নামে এক নারী। বুধবার (১৯ আগস্ট) বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত সড়কের দুধনই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল সিঙ্গি বেগম পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউপি’র খারামোরা গ্রামের তৈয়ব আলীর স্ত্রী।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, লাল সিঙ্গি বেগম বিকেলে নিজ বাড়ি থেকে মেয়ের জামাই বাড়ি যাওয়ার জন্য ভ্যানে উঠেন। ভ্যানটি সীমান্ত সড়কের দুধনই এলাকায় পৌঁছলে হঠাৎ শরীরে থাকা ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে ওড়নার আরেক পাশের অংশ গলায় ফাঁস লাগে এবং সিঙ্গি বেগম সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com