1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বিগ বাজেটের ‘আদিপুরুষ’ নিয়ে আসছে প্রভাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী’ খ্যাত তারকা অভিনেতা প্রভাস ভক্তদের জন্য এবার সুখবর নিয়ে হাজির হলেন। তার অভিনয় জীবনের ২২তম ছবির জন্যে হাত মিলিয়েছেন বলিউডের পরিচালক ওম রাউতের সঙ্গে। বড় বাজেটের এই ছবি তৈরি হবে একাধিক ভাষায়। ছবির নাম ‘আদিপুরুষ’। ‘বাহুবলী’র মতোই ঐতিহাসিক গল্পে বিগ বাজেটে নির্মিত হবে এই ছবি।

কোটি কোটি হৃদয়ের হার্টথ্রব অভিনেতা প্রভাস মঙ্গলবার আরও জানান, প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের এ ছবিটি হিন্দি, তামিল, তেলেগুসহ একাধিক ভাষায় তৈরি হবে। তিনি করোনাকালীন সময়কে ইঙ্গিত করে সোশাল মিডিয়ায় জানান, ‘খারাপের উপর ভালোর জয়ের উদযাপন!’

‘আদিপুরুষ’ সম্পর্কে প্রভাস গণমাধ্যমে বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ থাকে প্রতিটি চরিত্রে। কিন্তু এই ছবিতে যে চরিত্রে আমাকে দেখা যাবে, তাতে অভিনয়ের সুযোগ পাওয়ার সঙ্গে একদিকে যেমন জড়িয়ে থাকে বুক ভরা গর্ব তেমনই থাকে পাহাড় প্রমাণ দায়িত্ব। আমাদের পুরাণে বর্ণিত এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণই এক্সসাইটেড।

জানা যায়, ছবিটির প্রযোজনা করবেন ভূষণ কুমার এবং কৃষণ কুমার। আর প্রভাসের বিপরীতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে বলিউডের অন্য কোন তারকাকে। তবে ছবিটির চরিত্র বা গল্পের কাহিনি খোলাসা করেননি এই অভিনেতা। পাওয়া যায়নি কে হবেন নায়িকা সেই আভাসও। তবে জানা গেছে এখানে রামায়ণের কিছু চরিত্র উঠে আসবে। আর রামের চরিত্রে দেখা যাবে অভিনেতা প্রভাসকে। শোনা যাচ্ছে, ছবিটিতে অভিনেত্রী হিসেবে আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, কৃতি সুরেশ, কাজল আগরওয়ালদের মতো অভিনেত্রীদের কেউ থাকতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com