1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

গোপন প্রজেক্ট নিয়ে হলিউডে মেগান-হ্যারি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও মেগান মের্কেল চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাড়ি জমান। এরপর থেকে গুঞ্জন ছড়ায় হলিউডে যুক্ত হতে যাচ্ছেন তারা। সবকিছু পর্যবেক্ষণের পর মনে হচ্ছে, হলিউডের পথে পা বাড়াচ্ছেন বিশ্বের আলোচিত এই সম্পতি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, হ্যারি-মেগান গোপন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বেশ কিছু সংস্থার সঙ্গে তারা আলোচনাও করেছেন গত জুনে। তবে এটা কোনো টিভি সিরিজ, নাকি অন্য কোনো প্রজেক্ট সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

তবে প্রজেক্টটি যাই হোক, হ্যারি-মেগান এর যৌথ প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সূত্র। এ নিয়ে তারা এনবিসি ইউনিভার্সালের সঙ্গেও বৈঠক করেছেন।

প্রসঙ্গত, এ বছরের জানুয়ারিতে নানা কারণে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল সিদ্ধান্ত নেন ব্রিটিশ রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার, সাধারণ মানুষের মত জীবন কাটানোর। বিবৃতিতে তারা অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা চালাবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালে হ্যারিকে বিয়ে করেন মেগান। আর্চি নামে তাদের একটি পুত্র সন্তান আছে।

হলিউডের ঘরানায় রাজপুত্র হ্যারি নতুন। তবে মেগান দীর্ঘ সময় কাজ করেছেন হলিউডে। হ্যারিকে বিয়ে করে রাজপরিবারের সঙ্গে যুক্ত হতে মেগান অভিনয় ছেড়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com