1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ফুলবাড়ী সরকারী কলেজের জায়গা দখল মুক্ত করতে সংঘর্ষ, প্রভাষকসহ আহত ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে জায়াগার মালিকানা দাবিকে কেন্দ্র করে সরকারী কলেজ কর্তৃপক্ষের সাথে মহিলা কউন্সিলারের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রভাষকসহ আহত ৪ জন হয়েছে।
বুধবার দুপুরে বির্তকিত জায়গায় পৌরসভার মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। এসময় কলেজের কয়েকজন শিক্ষক প্রাচীর নির্মাণে বাঁধা দিলে মহিলা কাউন্সিলরের লোকজন প্রতিরোধে দর্শণের প্রভাষক মোঃ এরশাদ আলীসহ ৪ জন আহত হন।
এদিকে কলেজের জায়গায় অবৈধ্য স্থাপনা নির্মান বন্ধ ও প্রভাষকে পিটিয়ে আহত করার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেলের নেতৃত্বে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে। এতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের দুই পার্শে রাস্তায় অনেক গাড়ি আটকা পড়ে জনযটের সৃষ্টি হয়। পরে ফুলবাড়ী প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যহার করে।

– আল হেলাল চৌধুরী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com