1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

উর্বশীর নয়া মিশন শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তেলেগু চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। ‘ব্ল‌্যাক রোজ’ চলচ্চিত্রের মাধ‌্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন তিনি।

নারী কেন্দ্রীক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রের চিত্রনাট‌্য রচনা করেছেন সম্পদ নন্দি। এটি পরিচালনা করছেন মোহন ভরদ্বাজ। এর মাধ‌্যমে পরিচালক হিসেবে অভিষেক হবে এই নির্মাতার। চলচ্চিত্রটি তেলেগু ও হিন্দি ভাষায় নির্মিত হচ্ছে।

অন‌্যদিকে উর্বশী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন—আমাদের প্রশংসিত পরিচালক সম্পদ নন্দি আমাকে মাথায় রেখেই চলচ্চিত্রটির চিত্রনাট‌্য রচনা করেছেন। এতে আমাকে কাজের প্রস্তাব দেওয়ার পর চিত্রনাট‌্যটি টানা পড়ে শেষ করি। সত‌্যি বলতে এটি আমার খুব পছন্দ হয়েছে।

পরিচালক মোহন ভরদ্বাজ বলেন—নারী কেন্দ্রীক থ্রিলার ঘরানার সিনেমা এটি। এই সিনেমার মাধ‌্যমে উর্বশী তেলেগু সিনেমায় অভিষেকের জন‌্য খুব উচ্ছ্বসিত। প্রয়োজনীয় সুরক্ষা ব‌্যবস্থা ও নির্দেশনা মেনে প্রথম শিডিউলের শুটিং করছি।

দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন উর্বশী। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৬ বছর বয়েসি এই সুন্দরী।

অজয় লোহান পরিচালিত এই চলচ্চিত্রের গল্পে মুম্বাইয়ের রক্ষণশীল পরিবারের মেয়ে উর্বশী। এক জ্যোতিষী তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন—আজীবন কুমারী থাকবেন তিনি। কিন্তু এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করতে চান উর্বশী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—গৌতম গুলাটি, রুমানা মোল্লা, অর্চনা পুরনা সিং, বিজেন্দ্র কালা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com