1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

সঞ্জয় লীলা বানসালির আইটেম কন‌্যা আলিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতের প্রশংসিত পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

সিনেমাটিতে একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতা। খুব শিগগির এ গানের শুটিং শুরু করবেন পরিচালক। আর এতে পারফর্ম করবেন আলিয়া ভাট।

এই প্রকল্পের ঘনিষ্ঠ একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন—সাধারণত হিন্দি সিনেমায় যে ধরনের আইটেম গান দেখা যায়, আলিয়ার এই আইটেম গানটি সেরকম নয়। একেবারেই আলাদা হবে। সবচেয়ে বড় খবর হলো এই আইটেম গানের কোরিওগ্রাফি করবেন সঞ্জয় লীলা বানসালি।

মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাই এক সময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে নিয়ে লেখক হুসেন জাইদী রচনা করেন ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ নামে একটি বই। এই বইয়ের একটি অংশ নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। এতে যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন—অজয় দেবগন, ইমরান হাশমি, বিজয় রাজ প্রমুখ। বানসালি প্রোডাকশনের ব‌্যানারে নির্মিত হচ্ছে এটি। আগামী ১১ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও করোনা প্রকোপের কারণে তা আর হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com