1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

সোনাক্ষীকে হয়রানি করায় গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে হয়রানি করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেল।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের অরঙ্গবাদ এলাকা থেকে শশীকান্ত গুলাব যাদব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি রেস্তোরাঁর ম্যানেজার। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও সাইবার আইনে সংশ্লিষ্ট বিষয়ে মামলা দায়ের হয়েছে।

পিংকভিলার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সোনাক্ষীকে হয়রানি করেন সম্প্রতি এমন কয়েকজনের তালিকা তৈরি করে এই অভিনেত্রীর টিম। গত ১৪ আগস্ট এ বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়। এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

কয়েকদিন আগে ‘আব ব্যাস’ নামে একটি ক্যাম্পেইন চালু করেন সোনাক্ষী। এতে অনলাইনে হয়রানির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন তিনি। পাশাপাশি তার সামাজিক যোগাযোগামাধ্যমের অ্যাকাউন্টে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু তারপরও কিছু ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে থাকেন।

সোনাক্ষী সিনহা বলেন, ‘দ্রুত পদক্ষেপ নেওয়া এবং এই বিষয়ে সহযোগিতার জন্য মুম্বাই সাইবার ক্রাইম ব্রাঞ্চকে ধন্যবাদ। আমি দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছি কারণ অন্যরা যেন আমাকে দেখে সাহস পায়। আর নয়, আমরা অনলাইনে আর কাউকে হয়রানি হতে দেবো না। আমি এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে খুবই খুশি। অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন এমন যতজনকে সম্ভব সাহায্য করব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীদের হেনস্তা নতুন কিছু নয়। প্রায়ই তাদের নানা বিদ্রুপাত্মক মন্তব্য করে হয়রানি করা হয়। দিয়া মির্জা, সোনম কাপুর, সোনাক্ষী সিনহাসহ অনেক অভিনেত্রী এ বিষয়ে সোচ্চার হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com