1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

শুটিংয়ে ফিরলেন অনন্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : করোনা মহামারির কারণে দীর্ঘদিন সকল প্রকার শুটিং বন্ধ ছিল। তবে ধীরে ধীরে আবারো শুটিং শুরু হচ্ছে।

সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। ফটো শেয়রিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করেন তিনি। তবে কাজে ফিরলেও নিরাপত্তাকে জোর দিচ্ছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘কাজে ফিরেছি, তবে নিরাপত্তা সবার আগে।’

শুটিংয়ে ফেরার খবর দিলেও কীসের শুটিং করছেন তা জানাননি তিনি।

অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। গত বছর ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। সিনেমাটিতে আরো অভিনয় করেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া।

বর্তমানে অনন্যার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ইশান কাট্টারের সঙ্গে ‘খালি পিলি’ সিনেমায় অভিনয় করছেন। সকুন বাত্রার একটি সিনেমায় দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুবের্দীর সঙ্গে দেখা যাবে তাকে। এছাড়া ‘ফাইটার’ সিনেমায় তেলেগু অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com