1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বেনাপোলে নদীতে সাঁতার কাটতে গিয়ে লাশ হল কিশোর

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০
যশোর : নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার ৭ ঘন্টা পর ইকরামুল ইসলাম (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা–ঘিবা জোড়া ব্রিজের নিচে কোদলা নদীতে।
শনিবার বেলা ১টার সময় কোদলা নদীতে সে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে হারিয়ে যায়। নিহত ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ধ্যান্যখোলা দক্ষিণপাড়া গ্রামের ইমামুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, ইকরামুল, রনি ও হাবিবুল্লাহ কোদলা নদীর ব্রীজ থেকে লাফিয়ে সাঁতার কেটে দক্ষিণ দিকে যায়। সেখান থেকে ফেরার সময় রনি ও হাবিবুল্লাহ ব্রীজের উপর উঠলেও ইকরামুল উঠতে পারেনি। এসময় তার বন্ধুরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে গ্রামের লোকদের খবর দেয়। এরপর গ্রামের লোকজন এসে চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনি।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান তৌহিদুর রহমান সুমন বলেন, নদীতে সামান্য স্রোত থাকায় আমরা লাশটি উদ্ধার করতে ব‍্যর্থ হই। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৭টার সময় ইকরামুলের লাশটি উদ্ধার করে।
– রফিকুল ইসলাম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com