1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

সালমান আমার জীবন পাল্টে দিয়েছে: জেরিন

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জেরিন খান। ‘বীর’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেন তিনি।

অভিনয় ক্যারিয়ারের এক দশক পূর্ণ করেছেন জেরিন। এজন্য সালমান খানের প্রতি কৃতজ্ঞ এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সালমান আমার জীবন পাল্টে দিয়েছে। যদিও সবাই মনে করে, আমার সব সিনেমা তার জন্য পেয়েছি। এটা ভুল। তিনি শুধু আমাকে প্রথমবার সুযোগ দিয়েছেন। এরপর থেকে নিজেই কাজ পেয়েছি। আমি তার বোঝা হতে পারি না। সত্যি বলতে, যখন কোনো কাজ পাচ্ছিলাম না তিনি আবারো আমার প্রতি ভরসা রেখেছিলেন এবং তার সঙ্গে ‘ক্যারেকটার ঢিলা’ গানটি করেছিলাম।”

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা প্রসঙ্গে জেরিন বলেন, ‘আমি খুবই হতাশ হতাম। কিন্তু হাল ছাড়িনি। একটু পিছিয়ে পড়েছিলাম কারণ সেই সময় ক্যাটরিনা অভিনয়ে বেশ সক্রিয় ছিলেন এবং আমি সম্পূর্ণ নতুন। মানুষ এই তুলনা করতে পছন্দ করে। অমৃতা সিংয়ের সঙ্গে প্রীতি জিনতা, নীলমের সঙ্গে আমিশা প্যাটেলের তুলনা হয়েছে।’

করোনা মহামারির এই সময়ে অনেকেই বেকার সময় পার করছেন। জেরিনও তার কাজ নিয়ে চিন্তিত। তিনি বলেন, ‘সৌভাগ্যক্রমে এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে আছি। কিন্তু আর্থিক দিক থেকে চিন্তিত। খুব শিগগির কাজ শুরু করতে হবে। আমার আয়ের উৎস এমন একটি মাধ্যম যেখানে কোনো কিছুই নিশ্চিত নয়। আপনি জানেন না কখন কাজ পাবেন, বিশেষ করে যদি বহিরাগত হন। তারকা সন্তান ও পরিচিত বন্ধুরা খুব সহজেই কাজ পান। যখন প্রতিভা আছে কিনা তা দেখানোর সুযোগ দেওয়া না হয় খুব খারাপ লাগে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com