1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীর পাহাড় থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা কোচপল্লী খলচান্দা পাহাড়ের একটি ঝোপ থেকে আমিনুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওই লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধের পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, উপজেলার নন্নী উত্তরবন্দ অভয়পুর গ্রামের আমিনুল ইসলাম গত ১৬ আগস্ট বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে যাননি। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ১৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে সোমবার (আজ) দুপুরে খলচান্দা গ্রামের পাহাড়ের ঢালে স্থানীয়রা গরু চড়াতে গেলে পচাঁ দূর্গন্ধ বের হয়। ফলে আশপাশের ঝোপে দূর্গন্ধের উৎস খুঁজতে গেলে অজ্ঞাতনামা বৃদ্ধের অর্ধগলিত লাশের সন্ধান মিলে। পরে স্থানীয় গ্রাম পুলিশ হয়ে থানায় সংবাদ পাঠালে পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধারকালে লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া যায়। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ছেলে হাসানুজ্জামান রাসেল লাশের পরিচয় শনাক্ত করে।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com