1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জীবনানন্দের কবিতায় ভাইরাল আবেদনময়ী মিথিলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : সব পাখি ঘরে আসে-সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন’- কবি জীবনানন্দ দাশের বিখ্যাত দুটি লাইন। মডেল ও অভিনেত্রী মিথিলা আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুটি লাইন শেয়ার করেছেন। সঙ্গে আবেদন ছড়ানো এক ছবি।

সেই ছবিতে মিথিলাকে দেখা গেল শাড়িতে। কিন্তু ব্লাউজ নেই। খোলা চুলে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।

জীবনানন্দের বনলতা সেন রূপে মিথিলাকে দেখে তার অনেক অনুসারীরা ছবিটির প্রশংসা করছেন। অনেকে আবার সমালোচনা করতেও ছাড়ছেন না। তারা প্রশ্ন তুলছেন অভিনেত্রীর স্বল্পবসন নিয়ে। তবে প্রংশসা বা সমালোচনা- কোনোকিছুতেই জবাব দিচ্ছেন না মিথিলা।

করোনাকালের পুরোটা সময় ঢাকাতেই ছিলেন কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির স্ত্রী মিথিলা। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই সম্প্রতি ছুটে গেছেন স্বামীর কাছে। সঙ্গে আছে একমাত্র মেয়েও। কলকাতায় গিয়ে যে বেশ আনন্দের মুডে আছেন তিনি সেটা বোঝা যাচ্ছে প্রতিদিন রোমান্টিক সব ছবি আর ক্যাপশনে।

অনেকে অবশ্য এমনটাও ভাবছেন, সৃজিতের নতুন কোনো সিনেমায় দেখা যেতে পারে মিথিলাকে। সেজন্যই বেশ আয়োজন করে তোলা হয়েছে এসব ছবি। হয়তো তা চরিত্রেরই প্রয়োজনে। সে কতোটা সত্য কতোটা মিথ্যে তা জানেন বনলতারূপী মিথিলা আর তার সৃজিতের সিনেমার ভবিষ্যৎ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com