1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বাগদানের দুই মাস পর খবর জানালেন নায়িকা

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : করোনা সংক্রমণ রোধে দীর্ঘ দিন ধরে ঘরবন্দি রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকারা। আর এই কর্মহীন সময়ে অনেকে গোপনে বিয়ের কাজটিও সেরেছেন।

কয়েকদিন আগে গোপন বিয়ের খবর দিয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী শালিনি ভাড়নিকাতি। এর আগে বিয়ে করেছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি। এবার গোপন বাগদানের খবর দিলেন দক্ষিণী সিনেমার আরেক অভিনেত্রী মিয়া জর্জ। টুইটে এ খবর জানান এই অভিনেত্রী।

টুইটে মিয়া জর্জ লিখেছেন—আমার স্বপ্নের বাগদান পালাইয়ে অনুষ্ঠিত হয়েছে। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ার হবু বরের নাম অশ্বিন ফিলিপ। গত জুন মাসে কেরালার কোটায়ামে তাদের বাগদান সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে বিয়ের দিন এখনো নির্ধারণ হয়নি।

ধারাবাহিক টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মিয়া। ২০১০ সালে মালায়ালাম ভাষার ‘উড়ু স্মল ফ্যামিলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। যদিও এতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

তবে ২০১২ সালে মালায়ালাম ভাষার ‘চেটায়েস’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এ পর্যন্ত মিয়া অভিনীত বিভিন্ন ভাষার ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তিনটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com