1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

শান্তর নায়িকা হয়ে বড় পর্দায় দীঘি

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে’—গ্রামীণফোনের বিজ্ঞাপনে এই সংলাপ উচ্চারণ করে শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। এর মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে রাতারাতি তারকাখ্যাতি পায় সে।

এরপর ‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘১ টাকার বউ’, ‘অবুঝ শিশু’সহ বেশ কিছু সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছে প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও দীঘির জনপ্রিয়তা কমেনি। সেই ছোট্ট দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা হয়ে ফিরছেন।

নবাগত নায়ক শান্ত খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

এই প্রতিষ্ঠানের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘ধামাকা’সহ মোট পাঁচটি সিনেমায় নায়িকা চরিত্রে দীঘি অভিনয় করবেন। এসব সিনেমায় দীঘির বিপরীতে অভিনয় করবেন শান্ত খান।

সেলিম খান বলেন, ‘শাপলা মিডিয়ার পাঁচটি সিনেমায় নায়িকা হিসেবে থাকছে দীঘি। এসব সিনেমায় নায়কের চরিত্রে থাকবে শান্ত খান। আশা করছি, এই জুটি সফল জুটি হবে। এরই মধ্যে একটি সিনেমার কাজ শুরু করেছি। অন্যটির কাজও শুরু করবো।’

এর আগেও বেশ কয়েকবার শাকিব খানের বিপরীতে দীঘির অভিনয়ের কথা শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com