1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ইউপি সদস্যসহ নিহত ২

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বর্তমান এক ইউপি সদস্যসহ দুইপক্ষের দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রাম সংলগ্ন নালিতাবাড়ী উপজেলার পশ্চিম রাজনগর গ্রামের বেশকিছু জমি নিয়ে জিয়াউল ও ইয়াদ আলীর গংদের মধ্যে বেশকিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মোকদ্দমাও চলমান রয়েছে। বুধবার সকালে জিয়াউলদের দখলে থাকা ও সদ্য আমন ধানের চারা রোপিত জমিতে প্রতিপক্ষ ইয়াদ আলী ও তার লোকজন লাঠিসোটা নিয়ে অতর্কিতে প্রবেশ করে রোপা-আমনের চারা তোলে ক্ষেত দখলে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে জিয়াউল ও তার লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করে। এসময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়। তন্মধ্যে গুরুতর আহত অবস্থায় জিয়াউলের মামা ও পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জয়নাল আবেদিন (৫৮), তার ভাই জবান আলী এবং ইয়াদ আলীর ছোট ভাই রিয়াজুলকে (৬৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে সামান্য সময়ের ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য জয়নাল ও কৃষক রিয়াজুলের মৃত্যু হয়।
এদিকে ইউপি সদস্য জয়নাল আবেদিনের মৃত্যুর সংবাদ শোনে আগে থেকেই অসুস্থ তার বৃদ্ধা মা জয়নবী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছি। ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com