1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নানা আয়োজনে পালিত হলো ১৪তম ফুলবাড়ী ট্রাজেডি দিবস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

ফুলবাড়ী (দিনাজপুর): সকাল থেকেই ছোট-বড় সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এবং কালোব্যাচ ধারণ, শোক র‌্যালী, শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে দিনটি পালন করছেন ফুলবাড়ীর সর্বস্তরের জনগণ। তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে সকল কর্মসূচী স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করা হচ্ছে।
দিবসটি পালনের জন্য ফুলবাড়ী উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় স্থানীয় নিমতলা মোড় থেকে তেল গ্যাস জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে ২০০৬ সালের ২৬ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের গুলিতে নিহত আমিন, সালেকীন ও তরিকুলের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শেষে স্মৃতিস্তম্ভ চত্বরে ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে কয়লাখনি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য- রাখেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটির সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত, সদস্য হামিদুল হক, জারজিস আহম্মেদ, আব্দুল কাইয়ুম, প্রভাষক জাকির হোসেন, এসএম নূরুজ্জামান জামান, শফিকুল ইসলাম শিকদার, সঞ্জিত প্রসাদ জিতু, কমল চক্রবর্তী, হিমেল মন্ডল, নাজার আহম্মেদ, আমিনুল হক, আদিবাসী নেতা রবীন্দ্র নাথ সরেন, মো. আলাউদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে এলাকাবাসীর প্রতিবাদ ও প্রতিরোধের মুখে এশিয়া এনার্জি ফুলবাড়ীর কয়লা সম্পদ লুটপাট করতে পারছে না। খনিবিরোধী আন্দোলনকে নস্যাৎ করার জন্য আন্দোলনকারী নেতাকর্মীদের নামে দুইটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে এশিয়া এনার্জি। তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দফা চুক্তিকে সমর্থন দিলেও ক্ষমতায় গিয়ে সেই চুক্তি বাস্তবায়নে কোন ভূমিকা নিচ্ছেন না।
এদিকে সম্মিলিত পেশাজীবী সংগঠনের উদ্যোগে ফুলবাড়ী পৌর মেয়র ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের সমন্বয়ক মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে সকালে পৌর শহরে শোক মিছিল বের করা হয়। মিছিল শেষে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, দিবসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে তাঁর (ওসি’র) নেতৃত্বে গুরুত্বপূর্ণ স্থানে দেড় প্লাটুন পুলিশ মোতায়েনসহ সার্বক্ষণিকভাবে টহল দেয়।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে বহুজাতিক কোম্পানী এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে আমিন, সালেকীন ও তরিকুল নামের তিন যুবক নিহত এবং তিন শতাধিক নারী ও পুরুষ আহত হন। তখন থেকে এই দিনটিকে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com