1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

কুয়াকাটায় কিশোরী গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় বন্ধুর সাথে বেড়াতে গিয়ে বরগুনার আমতলী পৌরসভার একে স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী প্রলোভনে পরে গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা সাবিনা বেগম বাদী হয়ে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ এনে আমতলী থানায় মঙ্গলবার দুপুরের দিকে একটি মামলা দায়ের করেছেন। পরে জড়িত কিশোরীর বন্ধু জিসান ওরফে সোহেল (১৮) ও ভাড়াটিয়া মোটরসাইকেল চালক সাগর (২১)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কুয়াকাটার আবাসিক হোটেল রাজু ও সাগর নীড় হোটেলে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশের সূত্রে জানা যায়, মহিপুর থানার সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর পুত্র জিসান ওরফে সোহেল এর সাথে মোবাইলে কথোপোকথনের মাধ্যমে কিশোরীর বন্ধুত্ব হয়। তার সাথে জিসানের প্রায়ই মোবাইলে কথা হতো। এক সময়ে জিসান কিশোরীর সাথে দেখা করার প্রস্তাব দেয়। সোমবার বিকেলে জিসান কিশোরীর সাথে দেখা করতে আমতলী পৌর এলাকার কিশোরীর বাসা সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে গিয়ে ফোন করে। কিশোরী বাসা থেকে বেড়িয়ে জিসানের সাথে দেখা করে। এসময় জিসান তার সাথে ঘুরতে যাবার আবদারে অটোরিকশায় তুলে কলাপাড়া-আমতলীর মধ্যবর্তী স্থান খুড়িয়ার খেয়াঘাটের দিকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা ভাড়াটিয়া মোটরসাইকেলে কিছু বুঝে ওঠার আগেই তুলে নেয়। এসময় কিশোরী আপত্তি করলেও মোটরসাইকেল চালক দ্রুতগতিতে চালিয়ে তাকে কুয়াকাটায় নিয়ে যায় এবং রাত আটটার দিকে কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত আবাসিক হোটেল রাজু’র ২০৩ নম্বর কক্ষে উঠায়। সেখানে জিসান ওরফে সোহেল (১৮) ও সাগর (২১)সহ ৫জনে মিলে প্রথম দফায় ধর্ষণ করে কিশোরীকে। হোটেলে ওঠার এক ঘন্টা পর হোটেল রাজু’র কক্ষ থেকে কিশোরীরকে নিয়ে বেড়িয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ ডাক বাংলো সংলগ্ন আবাসিক হোটেল সাগর নীড়’র নীচ তলায় এ-ফোর ও এ-ফাইভ নামে দু’টি কক্ষ ভাড়া নিয়ে রাতভর পাঁচ যুবক মিলে ধর্ষণ করে কিশোরীরকে। সকালে কিশোরীরকে পরিবহন গাড়িতে করে আমতলী পাঠিয়ে দেয়। কিশোরী বাসায় গিয়ে মায়ের কাছে এ ঘটনা জানায়।
আমতলী থানার ওসি (তদন্ত) মো: হেলাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে গণধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। কিশোরীর শনাক্ত মতে ধর্ষণে অভিযুক্ত ২জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের চিহ্নিত ও গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com