1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাবার ভয়ে বাড়িছাড়া অভিনেত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : বাবার ভয়ে বাড়ি ছেড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তৃপ্তি শঙ্খধর। এ অভিনেত্রী তার বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। এজন্য মাকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় প্রযোজক একতা কাপুরের জনপ্রিয় ধারবাহিক নাটক ‘কুমকুম ভাগ্য’। এতে অভিনয় করছেন তৃপ্তি শঙ্খধর। তার বাবা রামদা শঙ্খধর ২৮ বছর বয়েসি এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু এতে রাজি না হওয়ায় তাকে হত্যার চেষ্টা করেন তার বাবা। এক ভিডিও বার্তায় এমন অভিযোগ করেছেন তৃপ্তি।

১৯ বছর বয়েসি তৃপ্তি বলেন—বাবা যার সঙ্গে বিয়ে ঠিক করেন ওই ছেলের বয়স ২৮ বছর। আমি রাজি না হওয়ায় বাবা আমার চুল ধরে মারধর করেন। শুধু গায়ে হাত তুলেননি বরং মেরেও ফেলতে চেয়েছেন।

তৃপ্তির বাড়ি ভারতের মহারাষ্ট্রের বরেলিতে। সেখানকার বাড়ি ছেড়ে মাকে নিয়ে চলে এসেছেন তৃপ্তি। কারণ তৃপ্তির মতো তার মা-ও বাবার কাছে সুরক্ষিত নয়। তৃপ্তি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছে। একের পর এক ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করছেন।

অন্য এক ভিডিওতে তৃপ্তির মা জানিয়েছেন—বিয়ের পর থেকেই নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। তার স্বামী তাদের বাড়িতে অন্য কোনো মানুষকেও আসতে দেন না। তিনি আর ওই বাড়িতে ফিরতে চান না বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com