1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি ৮ কিশোরকে ৪ দিনের রিমান্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
যশোর : যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহত হওয়ার ঘটনায় ওই কেন্দ্রের বন্দি ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই কেন্দ্রের একটি কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে বলে আদালত আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক টিএম আবু মুসা এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর রকিবুজ্জামান বলেন, গত ২০ আগস্ট ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে বৃহস্পতিবার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ মামলায় গ্রেফতারকৃতদের শিশু উন্নয়ন কেন্দ্রের নিরিবিলি স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্যে বলা হয়েছে। এ ঘটনায় প্রকৃত পক্ষে কী ঘটেছিল, এর সত্যতা জাতির সামনে আনার জন্যই আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
এর আগে ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আনসার প্রধানের চুল কেটে না দেওয়ার সালিশকালে বন্দি ৩ কিশোর মারধরে নিহত হয়। এ সময় আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুইটি পৃথক তদন্ত কমিটি গঠন ও কেন্দ্রের তত্ত্ববধায়কসহ ৫ কর্মকর্তাকে গ্রেফতার এবং সাময়িক বরখাস্ত করা হয়l

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com