1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

করোনার সংক্রমণ: মিয়ানমারে সব স্কুল বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার দেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে মিয়ানমার। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারে গত সপ্তাহের প্রথম থেকে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। সাম্প্রতিক এই সংক্রমণের অধিকাংশ ঘটনাই ঘটছে দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের আশেপাশে। কর্তৃপক্ষের বিশ্বাস, আগের তুলনায় এই দফায় করোনাভাইরাস অনেক বেশি সংক্রামক। মঙ্গলবার নতুন করে আরও ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনে করোনায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা এটি।

থিন থিন নামে ইয়াঙ্গুনের এক অভিভাবক বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সামনে অনেক সময় পড়ে আছে। ভাইরাসের বিরুদ্ধে পূর্বসতর্কতা গ্রহণ আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

খিন জ হ্লাইং নামে এক সরকারি কর্মকর্তা বলেন, ‘হুমকিকে দূরে রাখতে স্বাস্থ্য সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে। আমাদের এখন আবারও অনেক বেশি পৃথক সতর্কব্যবস্থা গ্রহণ করতে হবে।’

গত মার্চে মিয়ানমারে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। দেশটিতে এ পর্যন্ত ৫৮৬ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ছয় জন। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় মিয়ানমারে দৈনন্দিন সংক্রমণের হার অনেক কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com