1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

অনার্স ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সানি লিওন!

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের একটি কলেজের নাম বজ বজ কলেজ। ওই কলেজের স্নাতক (অনার্স) পর্যায়ে ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আর এই ফলাফলে রয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম! তাও আবার মেধা তালিকায় ১৫১তম! তাহলে কি বলিউড অভিনেত্রী ইংরেজিতে অনার্স করবেন?

আসলে বিষয়টি এমন নয়। বিনামূল্যে ভর্তি ফরম বিতরণ করেছে বজ বজ কলেজ। আর এতেই হাজারও সমস্যার মুখে পড়তে হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। জানা গেছে, শুধু ইংরেজিই নয়, একাধিক বিষয়ে এই রকম ভুয়া নাম দিয়ে পূরণ করা হয়েছে ফরম।

একই ধরনের ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার একটি কলেজে। এবার বজবজ কলেজের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজর মেধা তালিকাতেও বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম।

কলেজের মেরিট লিস্টে ১৫১ নম্বর সিরিয়ালে রয়েছে রূপালি পর্দার অভিনেত্রীর নামটি। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ওই মেধা তালিকায় সানি লিওনের ফরম নম্বর ২০২০৫৬১২৫৩৯। অ্যাকনলেজমেন্ট নম্বর ৬১৩২৭৭২৩।

এ বিষয়ে কলেজের ছাত্রসংগঠনের সাধারণ সম্পাদক তমাল বন্দোপাধ্যায় জানান, কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে যার ওপর মেধা তালিকা তৈরির দায়িত্ব দিয়েছিলেন এটি সম্ভবত তারই ভুল। তবে এ বিষয়ে কলেজ অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com