1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

কার প্রেমে উড়ছেন এভ্রিল?

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল। বিয়ে গোপন রেখে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ায় তার চ্যাম্পিয়নশিপ বাতিল করা হয়। এরপর বেশ বড় বিতর্কের মধ্যে পড়ে যান তিনি। তবে দমে যাননি। আপন আলোয় উদ্ভাসিত হয়েছেন শোবিজে।

নিয়মিত নাটক কিংবা গানের ভিডিও নিয়ে দর্শকের সামনে হাজির হন তিনি। সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব এই মডেল, অভিনেত্রী। মাঝে একবার শোনা গিয়েছিল শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় পথচলা শুরু করছেন এভ্রিল। তবে তার সত্যতা মেলেনি।

এভ্রিল জানান, তিনি উড়ছেন প্রেমের মাতাল হাওয়ায়। কার সঙ্গে প্রেম সে নিয়ে অবশ্য কিছু বলেননি তিনি। নিজের ফেসবুক পেজে নিয়মিতই ছবি পোস্ট করেন এই সুন্দরী। ২১ আগস্ট বাসন্তী শাড়িতে ফুলের সুবাসে মেতে থাকা ছবিতে দেখা গেল তাকে। সেই সব ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মাতাল প্রেমের দামাল হাওয়া, বইছে প্রেমে হায়!’

আরেক পোস্টে গোলাপী শাড়িতে অনন্য সাজের ছবি দিয়েছেন এভ্রিল। ক্যাপশনে লিখেছেন, ‘পাশে এসো, ছুঁয়ে দাও, আরও কাছে রাখো আমায়, প্রিয় অভিমান, দূরত্ব তোমাকে কি মানায়?’

ছবিতে ছবিতে প্রেম নিয়ে এসব রহস্যময় কবিতার লাইন বেশ উপভোগ করছেন এভ্রিলের অনুসারীরা। সেটা বোঝা যায় তার ছবির নিচে লাইকের সংখ্যা ও মন্তব্যগুলো দেখলেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com