1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

শ্রীবরদীতে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন করায় যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ আগস্ট, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন করায় জাহিদ (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহিদ বালিয়াচন্ডি গ্রামের মৃত লাল মামুদের ছেলে।
জানা গেছে, নিপীড়নের শিকার ওই স্কুলছাত্রী রহমতপুর গ্রামে তার নানার বাড়ি বেড়াতে আসে। শনিবার সকালে সে তার মামাতো বোনের সাথে বালিয়াচন্ডি এএপি উচ্চ বিদ্যালয়ে যায়। বিদ্যালয় থেকে ফেরার পথে জাহিদ তাকে প্রকাশ্যে অশ্লীল ভাষায় কথা বলে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে রহমতপুর ব্রীজ সংলগ্ন পাকা রাস্তায় দাড়িয়ে সবার সামনে জাহিদ ওই ছাত্রীর গালে জোরপূর্বক চুমু দেয়। এতে ওই স্কুলছাত্রী চিৎকার দিলে জাহিদ পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে শ্রীবরদী থানা পুলিশ জাহিদকে গ্রেফতার করে। এ ঘটনায় নিপীড়িত স্কুলছাত্রীর মামা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com