1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নকলা ও নালিতাবাড়ীতে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ আগস্ট, ২০২০

শেরপুর : শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় গলায় ফাঁসি দিয়ে অনার্স পড়ুয়া এক তরুণী ও দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে ও রাতে নকলা উপজেলার ধনাকুশা এবং নালিতাবাড়ী উপজেলার গেরামারা গ্রামে পৃথক এ আত্মহত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শেরপুর সরকারী কলেজের গণিত বিষয়ে অনার্স পড়ুয়া তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার (২২) শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নিজ বসতঘরের বারান্দার শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্র জানায়, সুরাইয়া দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিল।
এদিকে শনিবার দিবাগত রাত আনুমানিক এগারোটার দিকে নালিতাবাড়ীর গেরামারা গ্রামের এরশাদ আলীর ছেলে ও ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফয়েজ আহমেদ সিফাত বাড়ির আমগাছে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com