1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে নালিতাবাড়ী পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : পণ্যবাহী পরিবহন থেকে শ্রমিক সংগঠনের নামে নিয়ম বহির্ভূত অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শেরপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কভার্ড ভ্যান ও ড্রাম ট্রাক মালিক সমিতি নালিতাবাড়ী শাখা।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের নিলামপট্টি মোড়স্থ মালিক সমিতির কার্যালয়ে বিষয়টির প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করা হয়।
সম্মেলনে মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা শামছুল আলম সওদাগর। লিখিত বক্তব্যে বলা হয়, শেরপুর জেলা শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর নাকুগাঁও ও পোড়াগাঁও উপ-কমিটির নামে শ্রম অধিদপ্তরের বিধান অনুযায়ী গাড়িপ্রতি ২০ টাকা ও কল্যাণের ১০ টাকা মিলে ৩০ টাকা চাঁদা আদায়ের পরিবর্তে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে। নালিতাবাড়ীর মালিকানায় থাকা গাড়ি সমূহকে ট্রিপ না দিয়ে অধিক অর্থের লোভে বাইরের মালিকানার গাড়িগুলোকে ট্রিপ দেওয়া হচ্ছে। অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের বিষয়ে গত ২৪ আগস্ট শ্রমিক ইউনিয়নে পত্র দেওয়া হলেও তা কাজে আসেনি। এসময় স্থানীয় ট্রাক মালিকগণ অতিরিক্ত চাঁদা প্রদানের ফলে তারা লোকসানে পড়ছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অসীম দত্ত হাবলু, ইনসান আলী, আনোয়ারুল মঞ্জিল, হাজী জাহাঙ্গীর আলম, হাফিজুল ইসলাম জুয়েল, আলহাজ্ব আবুল কায়েশ, আব্দুল মান্নানসহ অন্যান্য পরিবহন মালিক ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com