1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন

শার্শায় আন্ত:জেলা ডাকাত দলের সহযোগী আটক: স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ আগস্ট, ২০২০
যশোর : যশোরের শার্শায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির স্বর্ণ অলংকার বিক্রয়ের মুলহোতা তৌহিদুর রহমান কালুকে (৪৫) আটক করেছে পুলিশ। এসময় তার নিকট থেকে ডাকাতি করা ২ ভরি ৮ আনা স্বর্ণ ও ১ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে নাভারন তার নিজ দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক কালু শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও তন্নী জুয়েলার্সের মালিক।
নাভারণ “খ” সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, সম্প্রতি গত কয়েকদিন ধরে মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া নামক স্থানে একাধিক বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতির এমন অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করে। আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুর দোকান হইতে ২ ভরি ৮ আনা স্বর্ণ ও ১ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ডাকাত দলের সাথে এই দোকানদারের যোগসাজশ রয়েছে এবং বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার কালুর মাধ্যমে বিক্রি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com