
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে করোনা মোকাবেলায় দরিদ্রদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নে ২শ মানুষের মাঝে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ৪টি সাবান, ৬টি মাস্ক ও আধাকেজি ব্লিচিং পাউডার। এসময় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল ছাড়াও অন্যান্য ইউপি সদস্য-সদস্যাগণ এবং গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।