1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

নালিতাবাড়ীতে ধান ক্ষেতে থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে আমন ধানের ক্ষেত থেকে মোফাজ্জল হোসেন (৫৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিন্নীবাড়ি গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, চান্দের নন্নী গ্রামের রিকশাচালক মোফাজ্জল হোসেন সোমবার দুপুরে আমন ক্ষেতে কীটনাশক দেওয়ার কথা বলে রিকশা নিয়ে বিন্নীবাড়ি গ্রামের মাঠে থাকা তার ধান ক্ষেতের উদ্দেশ্যে বেড়িয়ে যান। পরে সারাদিন আর বাড়ি ফেরেননি।
এদিকে বিন্নীবাড়ি রাস্তায় দিনভর রিকশাটি খালি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে দিন গড়িয়ে রাত হলে এলাকাবাসীর কৌতুহল জাগে। পরে রিকশা পর্যবেক্ষণ করে তা মোফাজ্জলের বলে শনাক্ত করে মোফাজ্জলের বাড়িতে খবর পাঠানো হয়। বাড়ির লোকজন ক্ষেতে বিষ দিতে গেছে বলে জানালে তাদের নিয়ে খোঁজতে গিয়ে ক্ষেতেই মোফাজ্জলের লাশ পাওয়া যায়। মোফাজ্জল আগে থেকেই হার্টের সমস্যায় ভোগছিলেন বলে তার পরিবার জানায়। পরিবারের আপত্তি না থাকায় এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com