1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন

আলীকদমে বাঁশ কাটতে গিয়ে পাহাড় ধসে কাঠুরিয়া নিখোঁজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে পাহাড় ধসে এক কাঠুরিয়া নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের কলার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একজন কাঠুরিয়া আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৪ কাঠুরিয়া এমেচিং মার্মা, রুবেল, বেলাল ও কালু বাঁশ কাটতে নয়াপাড়া ইউনিয়নের কলার ঝিরি এলাকার দূর্গম একটি পাহাড়ে যায়। পরে বাঁশ কেটে ফেরার সময় দুপুর ১টার দিকে তারা পাহাড়ের একটি ঢালু জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। এসময় পাহাড়ের উপর থেকে মাটি ধসে তাদের উপর পড়লে তারা মাটিচাপা পড়ে। এতে এমেচিং মার্মা আহত হয় এবং ঘটনার পর থেকে কাঠুরিয়া রুবেল নিখোঁজ রয়েছে। পরে বাকী ২ জন আহত এমেচিংকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশকে খবর দেয়। পরে এলাকাবাসী ও পুলিশ নিখোঁজ রুবেলকে খুজতে ঘটনাস্থলে যায়। তবে রিপোর্ট লিখা পর্যন্ত রুবেলের কোন খোঁজ পাওয়া যায়নি।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রাকীব উদ্দিন বলেন, পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে পাহাড় ধসে এক কাঠুরিয়া নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেছে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com