1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন

হালুয়াঘাটে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ধারা বাজারস্থ মেঘ শিমুল এগ্রো ফিশারিজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখেসীমিত পরিসরে বিএনপি নেত এবি হিশাম বাক্কারের সঞ্চালনায় ও হালুয়াঘাট উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হানিফ মুহাম্মদ শাকির উল্লাহ।
আলোচনা সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মজীবন ও আদর্শ তুলে ধরেন। সেই সাথে বর্তমান সরকারের জুলুম, নিপীড়ন ও অন্যায়ভাবে মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানী বন্ধের আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আ.ন.ম সাদেকুর রহমান নঈম, হালুয়াঘাট পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান স্বাধীন, বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, মোখলেছুর রহমান, আব্দুল গফুর, আব্দুল মান্নান মানু, রুহুল আমিন ফকির, মতিউর রহমান মতি, নাজমুল হুদা, মোল্লা মোঃ আলী সাবরি, চঞ্চল, নাদিম সারওয়ার ও যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com