1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

পবনের জন্য ট্রলের শিকার কাজল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। অন্য তারকাদের মতো তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। নতুন সিনেমার কাজ কিংবা অন্য যেকোনো বিষয় এই মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি।

এবার এই সামাজিক যোগাযোগমাধ্যমেই ট্রলের শিকার হলেন কাজল। তা-ও আবার দক্ষিণী সিনেমার অভিনেতা পবন কল্যাণকে কেন্দ্র করে এমন পরিস্থিতির মুখে পড়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী।

গত ২ সেপ্টেম্বর অভিনেতা পবন কল্যাণের জন্মদিন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণী সিনেমার অনেক তারকা শিল্পীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু কাজল শুভেচ্ছা জানাননি। জন্মদিনে পবনকে কেন শুভেচ্ছা জানালেন না? এই প্রশ্নবাণে জর্জরিত করছেন কাজলকে!
টুইটে কাজলকে খোঁচা দিয়ে ভক্তরা লিখেছেন—কাজল যখন ক্যারিয়ারের খারাপ সময় পার করছিলেন, তখন এই পবন কল্যাণ তাকে ‘সরদার গাবার সিং’ সিনেমায় কাজের সুযোগ করে দেন। এর মাধ্যমে কাজলকে আবার লাইমলাইটে ফিরিয়ে আনেন পবন। অথচ সেই পবনের জন্মদিন ভুলে গেলেন কাজল!
কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কোমালি’। তামিল ভাষার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট মুক্তি পায়। বর্তমানে তেলেগু ভাষার দুটি, তামিল ভাষার তিনটি ও হিন্দি ভাষার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। কিন্তু করোনার তাণ্ডবে এখনো সব সিনেমার শুটিং বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com